| বঙ্গাব্দ

তারেক রহমান: "গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়, জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 01-03-2025 ইং
  • 3814360 বার পঠিত
তারেক রহমান: "গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়, জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ
ছবির ক্যাপশন: জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ

স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনও ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও গণতন্ত্র এখনও ঝুঁকিমুক্ত নয়। তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ এবং গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নেই।

জাতীয় নির্বাচন এবং গণতন্ত্র

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। তিনি আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাসী বা অবিশ্বাসী নির্বিশেষে এই বাংলাদেশে সবার সমান অধিকার থাকবে এবং নিরাপত্তা পাওয়ার অধিকার সবার

আইনের শাসন এবং ন্যায়বিচার

তিনি সতর্ক করে বলেন, যদি দেশে ন্যায়বিচার ও আইনের শাসন না থাকে, তাহলে সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউই নিরাপদ নয়

স্বৈরাচারের পতন

তারেক রহমান আরও বলেন, ৫,৫০০ বছর আগে যখন শ্রীকৃষ্ণ মথুরায় অবতীর্ণ হন, তখন কংস ছিল অত্যাচারী শাসক। শ্রীকৃষ্ণ সেই অত্যাচারী শাসককে বিনাশ করেন। তার মতে, ঠিক একইভাবে এক দশকের বেশি সময় ধরে দেশে কংসের মতো স্বৈরাচার জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, কিন্তু দলমত নির্বিশেষে গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন হয়েছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency